৫ দশক পর ভারত পেল বিরল প্রজাতির নতুন প্রাণী!

৫ দশক পর ভারত পেল বিরল প্রজাতির নতুন প্রাণী!

ভারতীয় প্রাণীবিজ্ঞানীদের ঐতিহাসিক জয়! কার্শিয়াং এবং সিকিমের পার্বত্য অঞ্চল থেকে সন্ধান মিলল ‘লেপিডোকাম্পা সিকিমেনসিস’ নামক এক আদিম ও বিরল প্রজাতির সন্ধিপদ প্রাণীর। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ZSI) গবেষকরা দীর্ঘ ৫০ বছর পর আদিম ‘ডাইপ্লুরা’ গোষ্ঠীর কোনো নতুন প্রাণীকে শনাক্ত ও নামকরণ করতে সফল হয়েছেন।

ডানাবিহীন এই বিশেষ ক্ষুদ্র প্রাণীর আবিষ্কারের খবরটি সম্প্রতি আন্তর্জাতিক ট্যাক্সোনমি পত্রিকা ‘জুটাক্সা’-তে প্রকাশিত হয়েছে। ভারতীয় গবেষণার ইতিহাসে এই সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *