বাংলাদেশে নতুন সরকার গঠনের আগেই চরম রাজনৈতিক অস্থিরতা, বিএনপি ও জামাত জোটের সংঘাত তুঙ্গে

বাংলাদেশে নতুন সরকার গঠনের আগেই চরম রাজনৈতিক অস্থিরতা, বিএনপি ও জামাত জোটের সংঘাত তুঙ্গে

বাংলাদেশে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে বিএনপি এবং জামাত-ই-ইসলামি ও এনসিপি জোটের মধ্যে তীব্র সংঘাত সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও কারচুপির অভিযোগে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। জামাত ও এনসিপি স্পষ্ট জানিয়েছে, পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া তারা শপথ নেবে না এবং দাবি না মানলে পুনরায় রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছে।

এই অস্থিরতার জন্য অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান মহম্মদ ইউনুসের শাসনকালকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে, তার ১৮ মাসের শাসনামলে দেশে কোনো গণতান্ত্রিক স্থিতিশীলতা আসেনি, বরং মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। এছাড়া বিদায়ী ভাষণে তার ভারত-বিরোধী অবস্থান এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে নীরবতা নতুন সরকারের জন্য কূটনৈতিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে বাংলাদেশে শাসন কাঠামো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নোয়াখালীতে রাজনৈতিক হিংসা ও নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে হবু সরকারকেও ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েছে জামাত জোট। একদিকে সংসদের ভেতরে সংবিধান সংস্কার নিয়ে বিরোধ, অন্যদিকে রাজপথে ইসলামি জোটের আন্দোলনের ডাক— সব মিলিয়ে ইউনুস-পরবর্তী বাংলাদেশ এক গভীর অরাজকতার মুখে দাঁড়িয়ে আছে, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতেও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *