আরজি কর দুর্নীতি মামলা: আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু চলতি মাসেই

আরজি কর দুর্নীতি মামলা: আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু চলতি মাসেই

আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ও ব্যবসায়ী শশীকান্ত চন্দকের বিরুদ্ধে আগামী ২৫ ফেব্রুয়ারি চার্জগঠন শুরু হতে চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিপূর্বে তাঁদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল। মঙ্গলবার আদালতে সিবিআই মৌখিকভবে জানিয়েছে যে, এই মামলার মূল তদন্ত প্রক্রিয়া আপাতত সমাপ্ত।

তদন্তকারীদের দাবি, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলিও এই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এর আগে সন্দীপ ঘোষসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট ও চার্জগঠন সম্পন্ন হয়েছে। তবে আখতার ও শশীকান্তের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে সিবিআই এখন ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে। রিপোর্টের তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ বা পুনর্তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এই আখতার আলিই। তবে সিবিআই তদন্তে নেমে তাঁর নিজেরই সম্পৃক্ততা খুঁজে পায়। বারংবার সমন এড়িয়ে চলার পর এবং উচ্চ আদালতে রক্ষাকবচের আর্জি খারিজ হওয়ায়, গত ১০ ফেব্রুয়ারি আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন আখতার। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *