ভারতের কাছে লজ্জার হারে পদ যেতে পারে খোদ নকভিরই

ভারতের কাছে লজ্জার হারে পদ যেতে পারে খোদ নকভিরই

ভারতের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক হারের মাশুল কি শেষ পর্যন্ত মহসিন নকভিকেই দিতে হবে? ক্রিকেট মহলে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, টিম ইন্ডিয়ার কাছে হার এবং দলের হতশ্রী পারফরম্যান্সে চরম ক্ষুব্ধ পাকিস্তানের শক্তিশালী সেনাপ্রধান আসিম মুনির। নকভির চেয়ার যে কোনো সময় কেড়ে নেওয়া হতে পারে বলে জোরালো জল্পনা শুরু হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, সেনাপ্রধান আসিম মুনির সরাসরি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। তাঁর মতে, বাবর আজমদের খেলায় কোনো লড়াইয়ের মানসিকতা ছিল না এবং দল চূড়ান্ত প্রস্তুতি ছাড়াই মাঠে নেমেছিল। হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অভ্যন্তরীণ রাজনীতি এবং কোন্দলও প্রকাশ্যে চলে এসেছে। এই হার যে কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ নেই, বরং সরকারের ভাবমূর্তিও নষ্ট করছে, তা স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান।

পাক ক্রিকেটের অন্দরে গুঞ্জন, সেনাপ্রধানের এই কড়া অবস্থানের পর মহসিন নকভির বিদায় এখন কেবল সময়ের অপেক্ষা। ক্রিকেট বোর্ডের ব্যর্থতার দায়ে এবার বড় ধরনের রদবদল হতে পারে পাকিস্তানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *