সম্পত্তি লিখে না দিলে খুনের হুমকি, নিজের বাবাকেই শেষ করল গুণধর ছেলে

সম্পত্তি লিখে না দিলে খুনের হুমকি, নিজের বাবাকেই শেষ করল গুণধর ছেলে

বেঙ্গালুরুর ইন্দিরানগরে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৭০ বছরের বৃদ্ধ মুনিকৃষ্ণাপ্পাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলে মোহনকুমারের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজ্ঞান নগরে বাবা-মাকে কুপিয়ে খুনের অভিযোগে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আটক করা হয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুর বিরুধুনগর জেলা আদালতে ডিভোর্স মামলার রায় পছন্দ না হওয়ায় বিচারককে লক্ষ্য করে কাটারি ছুড়ে মারলেন বালামুরুগান নামে এক ব্যক্তি। বিচারক অক্ষত থাকলেও আদালত কক্ষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *