সোনারপুরে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান

সোনারপুরে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার পোলঘাট পঞ্চায়েত এলাকায় বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে গিয়ে হামলার মুখে পড়লেন পঞ্চায়েত প্রধান মাফুজা মোল্লা ও উপপ্রধান আখন্দ আনোয়ারুল হক। অভিযোগ, আব্দুল মাজিদ মোল্লা নামে এক ব্যক্তি কোনো বৈধ নথিপত্র ছাড়াই নির্মাণ কাজ চালাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে নথিপত্র দেখতে চাইলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বচসা চলাকালীন আব্দুল মাজিদ ও তার অনুগামীরা প্রধান ও উপপ্রধানের ওপর চড়াও হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করলেও পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই হামলার ঘটনায় পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও মূল অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় পুলিশি টহল জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *