মেয়ের বিয়ে দিতে গান গাইতে হত! বাংলার সংগীত সংস্কৃতি নিয়ে এ কী বললেন কুমার শানু

মেয়ের বিয়ে দিতে গান গাইতে হত! বাংলার সংগীত সংস্কৃতি নিয়ে এ কী বললেন কুমার শানু

ভারতের সংগীত দুনিয়ায় বাঙালির একচ্ছত্র আধিপত্যের আসল রহস্য ফাঁস করলেন ‘মেলোডি কিং’ কুমার শানু। শচীন দেব বর্মন থেকে অরিজিৎ সিং— কেন একের পর এক কিংবদন্তি এই মাটি থেকেই উঠে আসেন? শানুর মতে, এর নেপথ্যে রয়েছে বাংলার এক অদ্ভুত ও প্রাচীন সামাজিক রীতি।

এক সাক্ষাৎকারে শানু জানান, আগেকার দিনে বাংলায় পাত্রপক্ষ মেয়ে দেখতে এলে অবধারিত প্রশ্ন হত, “মা, একটা গান গেয়ে শোনাও তো?” গান গাইতে পারলেই মিলত বিয়ের ছাড়পত্র। এই রীতির কারণেই বাংলার ঘরে ঘরে হারমোনিয়াম বা তবলার দেখা পাওয়া যায়। পড়াশোনার পাশাপাশি গান শেখাকে আজও বাংলায় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হয়, যা দেশের অন্য কোথাও বিরল। শানুর এই মন্তব্য এখন নেটপাড়ায় তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *