ফুচকার তেঁতুল জলে জ্যান্ত ইঁদুর, দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার
February 17, 20268:38 pm

পাঞ্জাবের অমৃতসরে এক ফুচকার দোকানে তেঁতুল জলের পাত্রে হঠাৎই নড়াচড়া লক্ষ্য করেন ক্রেতারা। ভালো করে তাকাতেই দেখা যায়, টক জলের ভেতর দিব্যি সাতার কাটছে একটি জ্যান্ত ইঁদুর। মুহূর্তের মধ্যে পাত্র থেকে লাফ দিয়ে সেটি নর্দমায় পালিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
অন্যদিকে, বেঙ্গালুরুতে বিনামূল্যে ফুচকা খেতে না দেওয়ায় এক বিক্রেতাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল এক মত্ত যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই বিক্রেতা হাসপাতালে চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ২০ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।