মমতার হুঁশিয়ারির মাঝেই কমিশনের বড় পদক্ষেপ, এসআইআরে গাফিলতির দায়ে সাসপেন্ড ৩ মাইক্রো অবজার্ভার

মমতার হুঁশিয়ারির মাঝেই কমিশনের বড় পদক্ষেপ, এসআইআরে গাফিলতির দায়ে সাসপেন্ড ৩ মাইক্রো অবজার্ভার

কলকাতা: সাত এআইআরও-র পর এবার কমিশনের কোপে তিন মাইক্রো অবজার্ভার। এসআইআর (SIR) প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্কের ম্যানেজারসহ তিন পদস্থ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের সিইও।

তদন্তের নির্দেশ

সাসপেন্ড হওয়া আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কমিশন। তদন্তের অগ্রগতি নিয়মিত রিপোর্ট আকারে জমা দিতে হবে। কমিশনের স্পষ্ট বার্তা, নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।

তুঙ্গে রাজনৈতিক সংঘাত

মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে শুরু থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই নিয়োগ সম্পূর্ণ নিয়মবহির্ভূত। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়েছেন, “যাঁদের ডিমোশন করবে, আমরা তাঁদের প্রোমোশন দেব।” মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই তিন আধিকারিককে সাসপেন্ড করে পালটা চাপ বাড়াল কমিশন।

এই ঘটনার জেরে রাজ্য ও কমিশনের সংঘাত এখন কোন পর্যায়ে পৌঁছায়, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *