এথেন্সের হোটেলে ‘তেহরান’ প্রযোজক ডানা ইডেনের রহস্যমৃত্যু খুন নাকি আত্মহত্যা?

এথেন্সের হোটেলে ‘তেহরান’ প্রযোজক ডানা ইডেনের রহস্যমৃত্যু খুন নাকি আত্মহত্যা?

আন্তর্জাতিক বিনোদন জগতে শোকের ছায়া। গ্রিসের এথেন্সের একটি হোটেল কক্ষ থেকে জনপ্রিয় ইজরায়েলি স্পাই-থ্রিলার সিরিজ ‘তেহরান’-এর ৫২ বছর বয়সী প্রযোজক ডানা ইডেন-এর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য।

প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রিক পুলিশ বিষয়টিকে ‘সম্ভাব্য আত্মহত্যা’ হিসেবে দেখলেও, মৃত্যুর সঠিক কারণ এখনো ধোঁয়াশায়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ ফোনে না পেয়ে ডানা ইডেনের ভাই হোটেল কর্তৃপক্ষকে জানালে কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। ঘটনার রহস্যভেদে হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

ইডেনের প্রযোজনা সংস্থা এবং ইজরায়েলের সংস্কৃতি মন্ত্রী মিকি জোহার এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ‘তেহরান’ সিরিজের তৃতীয় সিজনের শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *