মাদক দ্রব্য বর্জনের প্রতিবাদে শিরাকোল ট্রাফিক গার্ডের পক্ষ হইতে অভিনব উদ্যেগে উস্তির বিবেকানন্দ কালচারাল ফোরাম

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- সত্যিই নেশা মানুষের জীবন সংশয় ও পরিবেশ দূষনের এক প্রধান কারন হয়ে দাঁড়িযেছে,সাধারন মানুষ থেকে শিক্ষিত মানুষ কিংবা উকিল ডাক্তার পুলিশ শিক্ষক সহ অধিকাংশ ব্যাক্তিই আজ নেশাগ্রস্ত। পাশাপাশি চরম দুর্ভাগ্যের আরো এক বিষয় হলো কিশোর বয়স থেকেই অনেকে আজ নেশা গ্রস্ত এবং যার ফলে দিশাহীন জীবন যাপন। যেমন করছে ঠিক তেমনই অল্প বয়সেই যক্ষা, ক্যানস্যার , ইত্যাদি মারনরোগে ভুগছে। এর জন্য চাই গনসচেতনতা ও সক্রিয় মানসিকতা এবং এ জন্য চাই প্রসাশনের দৃঢ়তা। আর ঠিক সেই ভাবেই গন সচেতনতা ও সক্রিয়তা করার জন্য শিরাকোল ট্রাফিক গার্ডের ও সি তথা বিশিষ্ঠ পুলিশ কর্তা পারভেজ আলি মন্ডল প্রায় 2 কিলমিটারের উপরে পথ যাত্রা করেন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে। নেশা যে কতটা ভয়ংকর তা পারভেজ বাবু সহ আরো অন্যান্য বিশিষ্ট পুলিশ কর্তারা সেগুলো তুলে ধরেন। এই মহতী সামাজিক বার্তা প্রদান কর্মে ওসি র আন্তরিক আহ্বানে বিবেকানন্দ কালচারাল ফোরামের শিল্পীবৃন্দরা যেভাবে সমাজ চেতনায় উদ্বুদ্ধ ও সামাজিক বার্তা প্রদানে বদ্ধপরিকর।
সামাজিক অবক্ষয় নিয়ন্ত্রনে বারে বারে বিবিধ কর্ম সূচি পালন করে যাচ্ছে,এজন্য ওসি সাহেবের আন্তরিক আহ্বানে আপ্লুত শিক্ষার্থীবৃন্দরা,তারা প্রতিবেদন পাঠ, বক্তব্য ,আবৃত্তি ইত্যাদির মধ্যে দিয়ে নেশা ও মানুষের ভবিষ্যৎ নিয়ে মতামত জানান। সাথে ফোরামের সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক ও তবলা বাদক পঞ্চানন ব্যানার্জীও জানান, নেশা আমাদের সমাজে এক চরম অশনীর সংকেত,তাই নেশা না ত্যাগ করে আমরা সুস্থ সুন্দর সমাজ গড়তে পারব না।
এই রকম অনাবিল ও আনন্দের পরিবেশে অবশ্যই বিবেকানন্দ কালচারালের ফোরামের পক্ষ হইতে কিশোর ও যুবক বয়সের শিক্ষার্থীদের বিবিধ সমাজ সেবা মূলক করিমে ব্রতী করা হচ্ছে। এবং আদর্শ প্রসাশনিক কর্তাদের প্রেরনায় স্নেহের শিক্ষার্থীরা ও জীবনমুখী হয়ে,অনুপ্রানিত হয়ে অনেক এগিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই শপথ নিই , স্থানীয় সাধারন পথ চলতি মানুষ গুলো ও যে কর্মকে সমর্থন করেছেন সেই ভাবে আমরা সবাই নেশা মুক্ত এক সুন্দর পরিব্শ গড়ে তুলি, এই হোক আমাদের নৈতিক কর্তব্য। পুলিশ প্রশাসনের এমন উদ্বেগকে সাধুবাদ জানান বিবেকানন্দ কালচারাল ফোরামের সংস্কৃতিক সম্পাদক আলাপন ব্যানার্জি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট মানুষজন।