জলাভূমি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেভ জলঙ্গির বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেবাশীষ সিংহ / নদীয়া।
১৭ ই ফেব্রুয়ারি রূপসী বাংলার কবি
জীবনানন্দ দাসের জন্মদিনে অনুষ্ঠিত হলো নবদ্বীপ স্বরূপগঞ্জ বাসস্ট্যান্ডে ভাগিরথি গঙ্গার তীরে সেভ জলঙ্গি সংগঠনের উদ্যোগ্যে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। জানাযায়, এদিন নবদ্বীপের ভাগীথির পাশ দিয়ে বয়ে যাওয়া জলঙ্গিনদীর তীরে সমস্ত ঘাট গুলিতে এদিন এই অনুষ্ঠান পালিত হয়।
এদিনের অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে প্রতিযোগীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্টিত হয় আবৃত্তি প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রাহংকারী সফল প্রতিযোগীদের হাতে অর্থম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ও সকলঅংশ গ্রহণ কারী প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়। এবিষয়ে সেভ জলঙ্গির পক্ষ থেকে আলেয়া খাতুন বলেন এদিন ছিল রূপসী বাংলার কবি জীবনা নন্দে র জন্মদিন।
এইদিনেকে স্মরণ করে অনুষ্ঠিত পৃথিবীর সমস্ত জলাশয় কে দূষণ মুক্ত করতে ও কবির ভাষায় আগামী দিনের শিশুর জন্য দূষণমুক্ত বাসভূমি গড়ার আহ্বানে সারা দিয়ে সকল মানুষের কাছে এই বার্তা তুলে ধরতেই তাদের এই অনুষ্ঠানের আয়োজন। সবশেষে গঙ্গা বক্ষে মোমবাতি জ্বালিয়ে আঙ্গিকার করা হয় যে, যেকোনো জলা ভূমিকে আমরা রক্ষা করবো।