ট্রফির ওপর পা রাখাই কাল হলো! একের পর এক হারে কি অভিশপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট?

ট্রফির ওপর পা রাখাই কাল হলো! একের পর এক হারে কি অভিশপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট?

বিশ্বক্রিকেটের দাপুটে অজিদের রাজত্ব এখন কেবলই অতীত। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ট্রফির ওপর পা তুলে মিচেল মার্শের সেই বিতর্কিত ছবি আজও ভোলেনি ক্রিকেট দুনিয়া। নেটিজেনদের দাবি, সেই ঔদ্ধত্য আর অহংকারই আজ কাল হয়ে দাঁড়িয়েছে প্যাট কামিন্সদের জন্য।

২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর এবার গ্রুপ পর্বের গেরোও টপকাতে পারল না অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ের মতো দলের কাছে হার মানতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। শুধু পুরুষ দলই নয়, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল— প্রতিবারই খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এমনকি অজেয় তকমা হারিয়েছে অজি নারী দলও।

নেটদুনিয়া সরব ‘পাপের ফল’ নিয়ে। ক্রিকেটপ্রেমীদের মতে, ট্রফির অমর্যাদা এবং আকাশচুম্বী অহংকারই পতন ডেকে এনেছে ক্যাঙ্গারু ব্রিগেডের। এক সময়ের অপরাজেয় দলটি আজ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে বারবার। বিশেষ করে ভারতীয় সমর্থকরা অজিদের এই ভরাডুবিতে বিধাতার বিচারই খুঁজে পাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *