Indore: গার্লফ্রেন্ডকে খুন করে মৃতদেহের সঙ্গে যৌনতা, প্ল্যানচেটও; গ্রেফতার ‘সাইকো’ লাভার

Indore: গার্লফ্রেন্ডকে খুন করে মৃতদেহের সঙ্গে যৌনতা, প্ল্যানচেটও; গ্রেফতার ‘সাইকো’ লাভার

মধ্যপ্রদেশের ইন্দোরে এক এমবিএ ছাত্রীর হত্যাকাণ্ড ঘিরে সামনে এসেছে শিহরণ জাগানো তথ্য। অভিযুক্ত যুবক ১০ ফেব্রুয়ারি প্রেমিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ পর সে একাই একটি বড় ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। পুলিশি তদন্তে জানা যায়, সম্পর্কের টানাপোড়েন ও বিয়ে নিয়ে অশান্তির জেরে বচসা চরমে ওঠে। অভিযোগ, যুবক প্রথমে তরুণীকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করে, তারপর হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়।

পুলিশের দাবি, হত্যার পর সে মৃতদেহের পাশেই বসে মদ্যপান করে এবং দেহের সঙ্গে বিকৃত আচরণ করে। তরুণীর ফোন থেকে একাধিক ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাও করা হয়। এরপর সে মুম্বই পালিয়ে যায়। এবং পানভেল থেকে গ্রেপ্তার হয়।

তদন্তে আরও জানা গেছে, পালিয়ে থাকার সময় অভিযুক্ত ইউটিউব দেখে ‘আত্মা ডাকার’ পদ্ধতি খুঁজছিল এবং প্রেমিকার আত্মার কাছে ক্ষমা চাইতে চেয়েছিল বলে দাবি করেছে। ঘটনার পেছনে চরম আবেগ, অসুস্থ মানসিকতা ও প্রতিহিংসার ইঙ্গিত মিলছে। পুলিশ ডিজিটাল প্রমাণ ও ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *