বঙ্গে শীতের বিদায় ঘণ্টা! হু হু করে বাড়বে তাপমাত্রা, জানুন আবহাওয়ার মেগা আপডেট

বঙ্গে শীতের বিদায় ঘণ্টা! হু হু করে বাড়বে তাপমাত্রা, জানুন আবহাওয়ার মেগা আপডেট

ফাল্গুনের শুরুতেই উধাও উত্তুরে হাওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিয়েছে। যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়বে না, তবে এর ফলেই রাজ্য থেকে শীত কার্যত পাততাড়ি গোটাতে শুরু করেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল থেকেই শীতের আমেজ ফিকে হতে শুরু করবে। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন— উভয় তাপমাত্রাই বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিনে পারদ প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গে এখনও হালকা শীতের আমেজ বজায় থাকলেও খুব শীঘ্রই সেখানেও আবহাওয়ার ভোলবদল হতে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ উত্তরের জেলাগুলোতে আগামী দু-তিন দিন কুয়াশার দাপট থাকবে। তবে শনিবার থেকে সেখানেও তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফেব্রুয়ারি শেষ হতেই পাহাড় থেকে সমতল— সর্বত্রই গরম অনুভূত হবে।

একনজরে আজকের তাপমাত্রা

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। মোটের ওপর, বসন্তের শুরুতেই এবার চড়চড়িয়ে বাড়তে চলেছে বাংলার পারদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *