বিড়ি খেলেই খোয়া যাবে সেনার বিশেষ পেনশন, কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বিড়ি খেলেই খোয়া যাবে সেনার বিশেষ পেনশন, কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

ধূমপানের অভ্যাসে যদি কোনো জওয়ানের শারীরিক অক্ষমতা বা স্ট্রোক হয়, তবে তিনি অতিরিক্ত বা বিশেষ পেনশন পাওয়ার যোগ্য নন বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি প্রসন্ন বি ভারলে-র ডিভিশন বেঞ্চ সম্প্রতি এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আবেদন খারিজ করে এই ঐতিহাসিক রায় দিয়েছে।

আদালত স্পষ্ট করেছে যে, সংশ্লিষ্ট আবেদনকারী দিনে অন্তত ১০টি বিড়ি খেতেন, যার ফলে তিনি ‘ইসকেমিক স্ট্রোকে’ আক্রান্ত হন। এই অসুস্থতার পেছনে সেনাবাহিনীর কাজের পরিবেশ বা কঠিন পরিস্থিতির কোনো ভূমিকা নেই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, স্বেচ্ছায় অস্বাস্থ্যকর জীবনযাপন বা ধূমপানের কারণে সৃষ্ট শারীরিক সমস্যার দায়ভার সেনাবাহিনী নেবে না। এর ফলে এখন থেকে ব্যক্তিগত বদভ্যাসের কারণে অসুস্থ হওয়া সেনাকর্মীদের অক্ষমতা পেনশন পাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *