তোমার জন্য চিন্তা হয়, এই বলে যা করলেন স্বামী

তোমার জন্য চিন্তা হয়, এই বলে যা করলেন স্বামী

বেঙ্গালুরুর এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হল প্রাক্তন ইসরো (ISRO) কর্মী নাগেশ্বর রাওয়ের স্ত্রী সন্ধ্যাশ্রীর নিথর দেহ। তবে এই খুনের নেপথ্যে যে কারণ উঠে আসছে, তা শুনে শিউরে উঠছেন তদন্তকারীরাও। দীর্ঘদিনের মানসিক অবসাদে জর্জরিত নাগেশ্বর নিজেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁর মনে বারবার প্রশ্ন জাগছিল, “আমি চলে গেলে আমার স্ত্রীর দেখাশোনা কে করবে?”

তদন্তে উঠে এসেছে এক মর্মান্তিক তথ্য। নিজের অবর্তমানে স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন তিনি। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে একটি তোয়ালে দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন নাগেশ্বর। খুনের পর এক আত্মীয়কে ফোন করে গোটা বিষয়টি জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেফতার করে। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই করুণ পরিণতির গভীরতা বোঝার চেষ্টা করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *