এআইয়ের ডিপফেক রুখতে এবার ডিজিটাল দুনিয়ায় বড় বদল আনতে চলেছেন মোদী
February 19, 202612:56 pm
বিশ্বজুড়ে বাড়ছে এআই-সৃষ্ট ভুয়ো খবর ও ডিপফেকের দাপট, যা সরাসরি আঘাত হানছে গণতন্ত্রের মূলে। এই সংকট মোকাবিলায় এআই সামিটে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, প্রযুক্তির স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে এআই-নির্মিত প্রতিটি ছবি, ভিডিও বা লেখার সোর্স-স্ট্যান্ডার্ড এবং ওয়াটারমার্কিং বাধ্যতামূলক করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর প্রস্তাব, ডিজিটাল কনটেন্টে ‘অথেনটিসিটি লেবেল’ থাকলে সাধারণ মানুষ সহজেই আসল ও কৃত্রিম কনটেন্টের পার্থক্য বুঝতে পারবেন। প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং বিশ্বকল্যাণে এআই-কে ব্যবহার করতে আন্তর্জাতিক স্তরে অভিন্ন মানদণ্ড তৈরির ডাক দিয়েছেন তিনি।