ভোটের মুখে সুপ্রিম নির্দেশে কাঁপছে নবান্ন!

ভোটের মুখে সুপ্রিম নির্দেশে কাঁপছে নবান্ন!

নির্বাচন কমিশনের হাতে এখন অসীম ক্ষমতা। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক নির্দেশের পর বিপাকে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। এখন থেকে কোনো আধিকারিক অবাধ্য হলে কমিশন সরাসরি তাঁদের সাসপেন্ড করতে পারবে।

এই নতুন নির্দেশিকাকে হাতিয়ার করে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। সূত্র বলছে, বারাসাত, হাওড়া ও ডায়মন্ড হারবারসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অফিসারদের একটি বিশেষ তালিকা তৈরি করছে গেরুয়া শিবির। লক্ষ্য স্পষ্ট, ভোটের আগে নমনীয় আধিকারিকদের সরিয়ে দিয়ে প্রশাসনিক রাশ নিজেদের অনুকূলে রাখা। যদিও তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে আমল দিতে নারাজ, তবে প্রশাসনিক মহলে এখন তীব্র আতঙ্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *