যে কোন মুহূর্তে যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের

যে কোন মুহূর্তে যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা এখন স্ফুটনাঙ্কে পৌঁছেছে। পরিস্থিতি এমন এক ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে, যে কোনো মুহূর্তে দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘Axios’ দাবি করেছে, দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা এখন সময়ের অপেক্ষা মাত্র। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ইসরায়েলও। সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে তেল আবিব।

হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে হামলার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। দুই দেশের এই বৈরী অবস্থানে বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *