শাকিব-মাশরাফির সব মামলা তুলে নিচ্ছে বিএনপি সরকার? মাঠ কাঁপাতে ফিরছেন দুই মহাতারকা

শাকিব-মাশরাফির সব মামলা তুলে নিচ্ছে বিএনপি সরকার? মাঠ কাঁপাতে ফিরছেন দুই মহাতারকা

খুন ও দুর্নীতির মামলায় বিদ্ধ হয়ে একজন দেশান্তরি, অন্যজন দীর্ঘকাল অন্তরালে। আওয়ামী লীগের প্রাক্তন দুই সাংসদ শাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তজার ভাগ্য এবার নাটকীয়ভাবে বদলে যেতে চলেছে। বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, জাতীয় স্বার্থে এই দুই কিংবদন্তির বিরুদ্ধে থাকা মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে প্রত্যাহারের চিন্তাভাবনা করছে সরকার।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই কার্যত ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন শাকিব। অন্যদিকে, নিজের বাড়ি পুড়তে দেখা মাশরাফিও ছিলেন লোকচক্ষুর আড়ালে। তবে আমিনুল হকের দাবি, শাকিব-মাশরাফিরা বন্দুক নিয়ে গণহত্যা করেছেন এটা বিশ্বাসযোগ্য নয়। তাঁদের দ্রুত ক্রিকেটের মূলস্রোতে ফেরাতে আইনি বাধা দূর করার প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে খুব শীঘ্রই দেশের মাটিতে আবারও বাইশ গজে দেখা যেতে পারে এই দুই মহাতারকাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *