অবিবাহিত কৃষকদের জন্য বিশেষ বিয়ের প্রকল্পের দাবি বিধায়কের
February 20, 20267:18 am

কর্নাটকের গ্রামীণ এলাকায় অবিবাহিত কৃষকদের পাত্রী সংকটের সমাধানে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে অভিনব প্রস্তাব রেখেছেন কংগ্রেস বিধায়ক এইচ ডি রঙ্গানাথ। তাঁর দাবি, বর্তমান সময়ে মহিলারা কৃষকদের পরিবর্তে শহুরে চাকুরিজীবীদের বিয়ে করতে বেশি আগ্রহী। ফলে গ্রামের যুবকরা বিয়ের ক্ষেত্রে বড়সড় সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই সংকট কাটাতে কৃষকদের বিয়ে করতে ইচ্ছুক মহিলাদের উৎসাহিত করতে বিশেষ প্রকল্পের প্রয়োজনীয়তার কথা জানান তিনি। তবে সরকারি উদ্যোগে বিয়ের জন্য এই ধরণের জনমোহিনী প্রকল্পের প্রস্তাব রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক ও পেশাগত পছন্দের এই পার্থক্যের সমাধানে বিধায়কের এমন পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।