ট্রাম্পের শুল্ক নীতিতে সাফল্যের পথে আমেরিকা: ২০২৬ সালের মধ্যে বাণিজ্য উদ্বৃত্তের পূর্বাভাস

ট্রাম্পের শুল্ক নীতিতে সাফল্যের পথে আমেরিকা: ২০২৬ সালের মধ্যে বাণিজ্য উদ্বৃত্তের পূর্বাভাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্ক নীতি বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলেও তা মার্কিন অর্থনীতির জন্য ইতিবাচক ফল দিচ্ছে। মিত্র ও শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশের আমদানির ওপর ভারী শুল্ক আরোপের ফলে আমেরিকার বাণিজ্য ঘাটতি ইতিমধ্যে ৭৮ শতাংশ হ্রাস পেয়েছে। ট্রাম্পের দাবি, এই কৌশলের মাধ্যমেই ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশাল বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার পথে রয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের মধ্যে আমেরিকা বাণিজ্য উদ্বৃত্তের লক্ষ্যমাত্রা অর্জন করবে। ভারতসহ প্রায় ৫০টি দেশের ওপর আরোপিত শুল্ক থেকে বিলিয়ন ডলার রাজস্ব আয় হচ্ছে, যা এই কৃতিত্ব অর্জনে সহায়ক হয়েছে। যদি এই পূর্বাভাস সফল হয়, তবে ট্রাম্প হবেন আমেরিকার ইতিহাসে বাণিজ্য ঘাটতি দূর করা প্রথম প্রেসিডেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *