বিমানে মণিপুর থেকে কলকাতা হয়ে মালদায় মাদকের কাঁচামাল! পর্দাফাঁস করল পুলিশ
February 20, 20268:17 am

মালদা: মাদক পাচারের রুটে এবার আকাশপথ! মণিপুর থেকে বিমানে করে কলকাতায় আসছিল ব্রাউন সুগারের কাঁচামাল, আর সেখান থেকে সড়কপথে মালদার কালিয়াচক। মালদা জেলা পুলিশের ম্যারাথন অভিযানে গ্রেফতার করা হয়েছে কলকাতা ও গোয়ার ৪ জন বড় মাদক কারবারিকে।
পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই আন্তঃরাজ্য চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছিল। কালিয়াচকে সেই কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরি করে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই ছিল এদের মূল লক্ষ্য। এই চক্রের শিকড় আর কতদূর বিস্তৃত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।