পোষ্য রটউইলারের অধিকার পেতে দিল্লি হাইকোর্টে মহুয়া মৈত্র

পোষ্য রটউইলারের অধিকার পেতে দিল্লি হাইকোর্টে মহুয়া মৈত্র

পোষ্য রটউইলার ‘হেনরি’র হেফাজত নিয়ে আইনি লড়াইয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র। প্রাক্তন সঙ্গী জয় অনন্ত দেহদ্রহর সঙ্গে চলা এই বিবাদে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। সাকেত আদালত মহুয়ার আবেদন খারিজ করে দেওয়ায় তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।

মহুয়া মৈত্রের দাবি, হেনরির দেখভাল ও লালন-পালন তিনিই করেছেন, তাই কেবল আর্থিক মালিকানা দিয়ে অধিকার নির্ধারিত হতে পারে না। মাসে অন্তত ১০ দিন পোষ্যকে নিজের কাছে রাখার আবেদন জানিয়েছেন তিনি। এই মামলার জল এখন কতদূর গড়ায়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *