আপনার পুরনো স্মার্টফোন কি এখন হ্যাকারদের গোপন আস্তানা? জেনে নিন কেন দ্রুত ফোন বদলানো জরুরি

নিউজ ডেস্ক
আজকাল স্মার্টফোন ছাড়া আমাদের একদিনও চলে না। কিন্তু আপনি কি জানেন, আপনার হাতের প্রিয় পুরনো ফোনটিই আপনার অজান্তে আপনার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে? শুনতে অবাক লাগলেও এটাই কঠোর বাস্তব। প্রযুক্তি বিশেষজ্ঞরা একে বলছেন ‘ফোন এক্সপায়ার’ বা ফোনের মেয়াদ ফুরিয়ে যাওয়া।
কেন পুরনো ফোন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ?
সাধারণত একটি স্মার্টফোন কেনার সময় কো ম্পা নিগুলি নির্দিষ্ট করে দেয় যে কত বছর পর্যন্ত সেই মডেলে সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ব্র্যান্ড ভেদে এই সময়সীমা সাধারণত ৫ থেকে ৭ বছর হয়ে থাকে। এই নির্দিষ্ট সময়ের পর ফোনটি কাজ করলেও তার নিরাপত্তা ব্যবস্থা বা ‘ডিজিটাল দেওয়াল’ একদম নড়বড়ে হয়ে পড়ে।
হ্যাকারদের সহজ টার্গেট যখন আপনার ফোন
যখন কোনো ফোনে নতুন সিকিউরিটি প্যাচ বা আপডেট আসা বন্ধ হয়ে যায়, তখন সেই ফোনের অপারেটিং সিস্টেমের দুর্বলতাগুলো হ্যাকারদের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। কো ম্পা নিগুলো আর কোনো সুরক্ষাকবচ না পাঠানোয় হ্যাকাররা সহজেই ম্যালওয়্যার বা ভাইরাসের মাধ্যমে আপনার ফোনে প্রবেশ করতে পারে।
কী কী বিপদ হতে পারে?
একবার আপনার পুরনো ফোনটি হ্যাক হলে নিমেষের মধ্যে আপনার ব্যক্তিগত জীবন এবং সারা জীবনের সঞ্চয় ঝুঁকির মুখে পড়তে পারে। সাইবার অপরাধীরা আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে যা যা করতে পারে:
- ব্যাঙ্ক ব্যালেন্স সাফ: আপনার ব্যাঙ্কিং অ্যাপের পাসওয়ার্ড এবং ওটিপি সহজেই তাদের দখলে চলে যেতে পারে।
- ব্যক্তিগত তথ্য চুরি: ফোনে থাকা ব্যক্তিগত ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হ্যাকাররা হাতিয়ে নিতে পারে।
- ব্ল্যাকমেইল: আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেইল করার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
বিশেষজ্ঞদের পরামর্শ
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল যুগে আপডেট থাকা মানেই সুরক্ষিত থাকা। যদি দেখেন আপনার ফোনে আর কোনো সিকিউরিটি আপডেট আসছে না, তবে দেরি না করে নতুন ডিভাইস কেনার পরিকল্পনা করুন। সামান্য কৃপণতা বা অবহেলা আপনার বড়সড় আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে। নিজের ডেটা এবং কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে সর্বদা লেটেস্ট সিকিউরিটি আপডেট যুক্ত স্মার্টফোন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে আজই চেক করুন শেষ কবে সিকিউরিটি আপডেট এসেছে। যদি দীর্ঘকাল কোনো আপডেট না পেয়ে থাকেন, তবে সাবধান হওয়ার সময় এখনই।