লক্ষ্মীর ভাণ্ডারের দাপটে ঘুম উড়ল আলিমুদ্দিনের! চাপে পড়ে পিছু হটছে সিপিএম?

লক্ষ্মীর ভাণ্ডারের দাপটে ঘুম উড়ল আলিমুদ্দিনের! চাপে পড়ে পিছু হটছে সিপিএম?

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’ লক্ষ্মীর ভাণ্ডার এবং নতুন ‘যুবশ্রী’ প্রকল্প এখন বাম শিবিরের মাথাব্যথার প্রধান কারণ। রাজ্য কমিটির বৈঠকে একাধিক সিপিএম নেতা মেনে নিয়েছেন, এই সরকারি প্রকল্পগুলোর জনপ্রিয়তা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে প্রকল্প নিয়ে একসময় বামেরা বিদ্রুপ করেছিল, এখন সেই জনমুখী প্রকল্পের জেরেই কার্যত কোণঠাসা লাল শিবির।

প্রতীক উরের দলত্যাগ নিয়ে অস্বস্তির মাঝেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার তোড়জোড় শুরু করেছে আলিমুদ্দিন। ৮০ শতাংশ প্রার্থীর নাম নিয়ে আলোচনা প্রায় শেষ হলেও, লক্ষ্মীর ভাণ্ডারের মোকাবিলা কীভাবে হবে তা নিয়ে কোনো দিশা মিলছে না। একদিকে প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং অন্যদিকে দলের ভাঙন— দুই সাঁড়াশি চাপে এখন ব্যাকফুটে বঙ্গ সিপিএম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *