২০০ শতাংশ শুল্কের হুমকিতেই কি থেমেছিল ভারত-পাক যুদ্ধ? ট্রাম্পের বিস্ফোরক দাবিতে তোলপাড় দুনিয়া

২০০ শতাংশ শুল্কের হুমকিতেই কি থেমেছিল ভারত-পাক যুদ্ধ? ট্রাম্পের বিস্ফোরক দাবিতে তোলপাড় দুনিয়া

নিউজ ডেস্ক। ২০২৪ সালের ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ফের চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই দেশের ওপর ২০০ শতাংশ বাণিজ্য শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েই তিনি নাকি ২৫ মিলিয়ন মানুষের প্রাণ বাঁচিয়েছেন। ট্রাম্পের মতে, ভারত ও পাকিস্তান দুই দেশই যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে এসেছিল শুধুমাত্র তাঁর আর্থিক চাপের মুখে পড়ে।

বোর্ড অফ পিসের সভায় ট্রাম্প দাবি করেন, “আমি দুই পক্ষকেই ফোন করে স্পষ্ট জানিয়েছিলাম, শান্তি বজায় না রাখলে সমস্ত ট্রেড ডিল বন্ধ হবে এবং বিশাল শুল্ক চাপানো হবে। টাকার প্রশ্ন আসতেই দুই দেশ পিছু হটে।” এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি ব্যক্তিগতভাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

দিল্লির কড়া জবাব

ট্রাম্পের এই মধ্যস্থতার দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নয়, বরং পরিস্থিতির চাপে পাকিস্তানই প্রথমে শান্তি প্রস্তাব দিয়েছিল। ১০ মে দুই দেশের সামরিক পর্যালোচনার পরই উত্তেজনা প্রশমিত হয়।

অপারেশন সিঁদুর ও সংঘাতের প্রেক্ষাপট

পহেলগামে ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর বদলা নিতে ভারতীয় বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। পাকিস্তান ও পিওকে-তে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার ৯টিরও বেশি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। খতম হয় শতাধিক জঙ্গি। এরপর পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা করলে ভারত ফের মিসাইল ও ড্রোন হামলা চালায়। টানা চার দিনের চরম উত্তেজনার পর দুই দেশ সমঝোতায় পৌঁছালেও ট্রাম্প এখন সেই কৃতিত্ব নিজের পকেটস্থ করতে মরিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *