ডিজিটাল পেমেন্ট আরও সহজ করতে এনপিসিআই-এর নতুন এআই মডেল ‘ফিমি’

ডিজিটাল পেমেন্ট আরও সহজ করতে এনপিসিআই-এর নতুন এআই মডেল ‘ফিমি’

ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও স্মার্ট ও দ্রুত করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ল্যাঙ্গুয়েজ মডেল ‘ফিমি’ (FIMI) চালু করেছে। সম্প্রতি ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে’ এই ঘোষণা করা হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মডেলটি ইউপিআই লেনদেন সংক্রান্ত জটিলতা এবং পেমেন্ট ওয়ার্ক-ফ্লো বোঝার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

বর্তমানে এই এআই মডেলটি ‘ইউপিআই হেল্প’ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এটি ব্যবহারকারীদের পেমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া, অভিযোগ নিষ্পত্তি এবং ম্যান্ডেট ম্যানেজমেন্টে সরাসরি সহায়তা করবে। বর্তমানে বাংলা, হিন্দি, ইংরেজি ও তেলুগু ভাষায় এই পরিষেবা মিললেও আগামী কয়েক মাসের মধ্যে আরও বেশ কিছু ভারতীয় ভাষা এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এনপিসিআই-এর।

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় আর্থিক তথ্য ও কৃত্রিম পেমেন্ট ডেটার সমন্বয়ে প্রশিক্ষিত এই মডেলটি লেনদেনের নির্ভুলতা বহুগুণ বাড়িয়ে দেবে। দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের জন্য ইউপিআই এখন প্রধান ডিজিটাল মাধ্যম। এই পরিস্থিতিতে ‘ফিমি’ চালুর ফলে ভারতের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *