ফুচকার দোকানে ‘অতিথি’ সাপ! ভাইরাল ক্লিপ দেখে ক্ষোভ, আতঙ্ক আর বিতর্ক একসঙ্গে

মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার এলাকায় একটি ফুচকার দোকানে আচমকা সাপ ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দোকানের টকজলের পাত্রের চারপাশে একটি সবুজ রঙের সাপ ঘুরে বেড়াচ্ছে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত গ্রাহকরা ফুচকা খাওয়া ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান, তবে উপস্থিত অনেকেই এই বিরল দৃশ্যটি ফোনে ক্যামেরাবন্দি করেন।
ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি প্লাস্টিকের বোতল দিয়ে সাপটিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত খবর দেওয়া হয় বন্যপ্রাণী উদ্ধারকারীদের। অবশেষে একজন উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটির লেজ ধরে একটি বড় পাত্রে সেটিকে বন্দি করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটি উদ্ধার হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে আসে।
এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রাস্তার ধারের খাবারের মান এবং পরিচ্ছন্নতা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ বিষয়টিকে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক বলে অভিহিত করলেও, অনেকে আবার রসিকতা করে মন্তব্য করেছেন। তবে জনবহুল এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা ও খাদ্যের গুণমান নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
Watch | ये वीडियो महाराष्ट्र के विरार से सामने आया है, जहां
— ABP News (@ABPNews) February 10, 2026
पानीपुरी के स्टॉल में सांप निकला. घटना का वीडियो सोशल मीडिया पर जमकर वायरल हो रहा है. सांप को देख लोगों में डर का माहौल है. #virar #Maharashtra #snake #golgappe #viralvideo #trending #abpnews pic.twitter.com/SzVGXOP6yv