ফুচকার টকজলে হঠাৎ নড়াচড়া! ক্যামেরা চলতেই বেরোল যা, দেখে স্তম্ভিত ভ্লগার

ফুচকার টকজলে হঠাৎ নড়াচড়া! ক্যামেরা চলতেই বেরোল যা, দেখে স্তম্ভিত ভ্লগার

পাঞ্জাবের অমৃতসরে এক ফুড ভ্লগারের ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারের একটি দোকানে ফুচকা খাওয়ার সময় টকজলের পাত্রে কিছু একটা নড়াচড়া করছে। ভ্লগার বিষয়টি দোকানদারের নজরে আনলে পাত্রটি নাড়াতেই সেখান থেকে একটি জ্যান্ত ইঁদুর লাফিয়ে বেরিয়ে আসে। দোকানদার দ্রুত ইঁদুরটিকে নর্দমায় ফেলে দিলেও পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই রাস্তার ধারের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। জনৈক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, সাধারণ মানুষের স্বাস্থ্যের সাথে এমন খামখেয়ালিপনা মেনে নেওয়া যায় না।

তবে ভিডিওটির সত্যতা নিয়ে ইন্টারনেটে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, ভিডিওটি কৃত্রিম মেধা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হতে পারে। ভিডিওটি ভ্লগারের কোনো প্রচার কৌশল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও ভিডিওটির নির্ভরযোগ্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে এটি বর্তমানে নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

View this post on Instagram

A post shared by Karan (@karan_dhanju26)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *