পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক অনুব্রত মণ্ডল

পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক অনুব্রত মণ্ডল

বোলপুরের গীতাঞ্জলি উৎসবে যোগ দিয়ে রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোগ, জেলার কিছু পুলিশ কর্মী অসাধু কাজের সঙ্গে যুক্ত। অনুব্রতর দাবি, কয়লা পাচার রুখতে তিনি বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি শুরু হয়েছে।

হাতের পাঁচ আঙুল সমান নয় উল্লেখ করে অনুব্রত জানান, সব পুলিশ এক রকম হয় না; কেউ ভালো কাজ করেন, আবার কেউ নোংরামিতে লিপ্ত। তাঁর দাবি অনুযায়ী, ঝাড়খণ্ড থেকে রামপুরহাট ও মহম্মদবাজার হয়ে কয়লা পাচার হচ্ছিল, যা ঠেকাতে পুলিশকে সক্রিয় হতে হয়েছে। পুলিশের প্রতি এই বিরূপ মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলেছে।

তবে অনুব্রতর দাবি প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, পুলিশ রুটিন মাফিক নিয়মিত অভিযান চালায়। কয়লা পাচারের চেষ্টার কারণেই এই তল্লাশি, এমন কোনো নির্দিষ্ট বিষয় নেই। অনুব্রতর মন্তব্যের প্রেক্ষিতে অতিরিক্ত কোনো মন্তব্য করতে অস্বীকার করে তিনি জানান যে জেলা পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *