শরীরে ভালো কোলেস্টেরল বাড়াতে মেনে চলুন স্বাস্থ্যকর অভ্যাস, হার্ট সুস্থ রাখার সহজ উপায়

শরীরে ভালো কোলেস্টেরল বাড়াতে মেনে চলুন স্বাস্থ্যকর অভ্যাস, হার্ট সুস্থ রাখার সহজ উপায়

কোলেস্টেরল মানেই শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং ভালো কোলেস্টেরল বা এইচডিএল হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরুষদের ক্ষেত্রে রক্তে এর স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারে ৬০ মিলিগ্রাম হওয়া জরুরি; যা ৪০ মিলিগ্রামের নিচে নেমে গেলে বিপদের সম্ভাবনা বাড়ে। এই এইচডিএল ধমনী থেকে খারাপ কোলেস্টেরল সরিয়ে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও ভুল খাদ্যাভ্যাস ভালো কোলেস্টেরল কমে যাওয়ার প্রধান কারণ। অতিরিক্ত ভাজাভুজি, ট্রান্স ফ্যাট ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণের পাশাপাশি ধূমপান এবং শরীরচর্চার অভাব এই সমস্যাকে আরও জটিল করে তোলে। এছাড়া স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও শরীরে এইচডিএল-এর মাত্রা আশঙ্কাজনকভাবে হ্রাস পেতে পারে।

হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য। প্রতিদিন দ্রুত হাঁটা বা হালকা শরীরচর্চার পাশাপাশি ডায়েটে প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। বিশেষ করে সামুদ্রিক মাছ, বাদাম, তিসির বীজ ও টাটকা ফল এইচডিএল-এর মাত্রা বৃদ্ধিতে সহায়ক। দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং অস্বাস্থ্যকর অভ্যাস বর্জন করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *