২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতিদের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত পদ্ধতিতে যে নামগুলো ইতিমধ্যে যাচাই করা হয়েছে, সেগুলোর ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করতে হবে। তবে প্রয়োজনে পরবর্তী সময়ে অতিরিক্ত তালিকার মাধ্যমে নতুন নাম সংযোজনের সুযোগ রাখা হয়েছে।

আদালতের এই নির্দেশের পর চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে কিছুটা ধন্দ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের অন্দরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে জেলাশাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অনেক জেলাশাসক জানিয়েছেন, ভোটার তথ্যের চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরও চার-পাঁচ দিন সময় প্রয়োজন। বিশেষ করে নথিপত্র যাচাই এবং আপলোড করার ক্ষেত্রে কারিগরি সমস্যার কারণে ‘ডকুমেন্টস টু বি রিভিউ’ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে।

বর্তমানে তথ্য যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কমিশন আপাতত ২৮ তারিখেই তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কমিশন নতুন পদক্ষেপের কথা ভাবছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ইতিমধ্যে সম্পন্ন হওয়া তালিকা আটকে না রেখে তা প্রকাশ করে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *