সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনেই কি ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা? সিইও মনোজকে ফোন মুখ্য নির্বাচন কমিশনারের

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনেই কি ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা? সিইও মনোজকে ফোন মুখ্য নির্বাচন কমিশনারের

কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ নিয়ে তুঙ্গে তৎপরতা। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন মেনে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে কি না, তা জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালকে সরাসরি ফোন করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সিইও দফতর সূত্রে খবর, নির্ধারিত দিনেই তালিকা প্রকাশের ব্যাপারে দিল্লির শীর্ষকর্তাকে আশ্বস্ত করেছেন মনোজকুমার।

বিস্ফোরক সব তথ্য

  • সুপ্রিম কড়া নির্দেশ: শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভোটার তালিকা প্রকাশ করতে হবে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে, কিন্তু প্রক্রিয়া থমকে রাখা যাবে না।
  • রাজ্যের ভূমিকায় অসন্তোষ: এসআইআর (SIR) কাজের জন্য অতিরিক্ত কর্মী চেয়ে রাজ্যকে চিঠি দিলেও তা ‘বিবেচনাধীন’ বলে জানানো হয়েছিল। নবান্নের এই টালবাহানায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।
  • বিকল্প ব্যবস্থা: আদালত সাফ জানিয়েছে, প্রয়োজনে ভিনরাজ্যের আইএএস বা বিচারবিভাগীয় আধিকারিকদের এনে এই কাজ শেষ করতে হবে।
  • নিরাপত্তায় জোর: ভোটার তালিকা সংশোধন চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের ডিজি-কে বিশেষ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

কমিশনের সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে পোলিং স্টেশনের পুনর্বিন্যাস এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে তথ্যের গুণমান যাচাই শেষ করে ২৮ তারিখেই জনসমক্ষে আসবে চূড়ান্ত ভোটার তালিকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *