যুবসাথী প্রকল্প: অনলাইনে আবেদনের সময়সীমা বেঁধে দিল নবান্ন

যুবসাথী প্রকল্প: অনলাইনে আবেদনের সময়সীমা বেঁধে দিল নবান্ন

রাজ্য সরকারের নতুন ‘যুবসাথী’ প্রকল্পে অনলাইনে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করল নবান্ন। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত প্রকল্পের পোর্টালে আবেদন জানানো যাবে। নির্ধারিত সময়ের বাইরে পোর্টালে প্রবেশ করলে আবেদনকারীরা নতুন এই সময়সূচি দেখতে পাবেন। ভিড় সামাল দিতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই জনমুখী প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী শিক্ষিত বেকার যুবক-যুবতীরা মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই সুবিধা মিলবে। যারা বর্তমানে অন্য কোনো সরকারি জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই এই অনুদানের যোগ্য। তবে অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকলেও আবেদনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্ম জমা দিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখা যাবে। পাশাপাশি, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পেও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি আবেদন জমা নেওয়ার কাজ চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *