ব্যবসায়ীর স্ত্রীর হুমকির অডিও ঘিরে ব্যারাকপুরে চাঞ্চল্য

ব্যবসায়ীর স্ত্রীর হুমকির অডিও ঘিরে বারাকপুরে চাঞ্চল্য

ব্যারাকপুরের মোহনপুরের এক প্রখ্যাত বিরিয়ানি দোকানের মালিক তথা পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাসের স্ত্রীর একটি বিতর্কিত অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে এক মহিলাকে প্রাণনাশের হুমকি দিতে শোনা যাচ্ছে, যা ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে। অভিযুক্ত ওই মহিলা ব্যবসায়ী অনির্বাণের স্ত্রী শোভনা দাস বলে জানা গেছে।

নিজের ও সন্তানদের প্রাণহানির আশঙ্কায় ইতিমধ্যেই মোহনপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী। অনির্বাণের অভিযোগ, তাঁর স্ত্রী এবং এক প্রাক্তন গাড়ি চালক মিলে তাঁর চেক জাল করেছেন এবং তাঁর নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা তুলছেন। বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি।

পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ভাইরাল হওয়া অডিওটির সত্যতা যাচাই করছে। ব্যবসায়ী দ্রুত তদন্ত ও উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়েছেন। এই ঘটনায় পারিবারিক বিবাদের পাশাপাশি আর্থিক প্রতারণার দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *