শিলিগুড়ি আসন থেকে নির্বাচনে লড়বেন গৌতম দেব, ছাড়ছেন ডাবগ্রাম-ফুলবাড়ি

শিলিগুড়ি আসন থেকে নির্বাচনে লড়বেন গৌতম দেব, ছাড়ছেন ডাবগ্রাম-ফুলবাড়ি

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বড়সড় রাজনৈতিক সিদ্ধান্ত জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুক্রবার ফুলবাড়ির একটি সরকারি অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন যে, আগামী নির্বাচনে তিনি আর নিজের পরিচিত কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পরিবর্তে নিজের জন্মভূমি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকেই লড়াই করার কথা ঘোষণা করেছেন তিনি।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। তার আগেই মেয়রের এই আগাম ঘোষণায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ২০২১ সালের নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে পরাজিত হওয়ার পর থেকেই তাঁর পরবর্তী নির্বাচনী আসন নিয়ে জল্পনা ছিল। এদিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রে ফেরার বার্তা দিলেন তিনি।

গৌতম দেবের মতে, ডাবগ্রাম-ফুলবাড়িতে রাজ্য সরকার প্রভূত উন্নয়ন করলেও বিগত নির্বাচনগুলোতে আশানুরূপ ফল মেলেনি। তাই কৌশলগত কারণেই তিনি শিলিগুড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করতে পারে। তার আগেই মেয়রের এই মন্তব্য দলের অন্দরে এবং সাধারণ মানুষের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *