শিশু যৌন হেনস্থায় অভিযুক্তের বাড়ি ও দোকানে চলল বুলডোজার

শিশু যৌন হেনস্থায় অভিযুক্তের বাড়ি ও দোকানে চলল বুলডোজার

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আট বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগে পলাতক এক সেলুন মালিকের অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন। গত বুধবার অভিযুক্তের বাড়ি ও দোকানে বুলডোজার চালিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি নিখোঁজ থাকায় তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুরসভার আধিকারিক বিজয়বাহাদুর যাদব জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ওই বাড়ি ও দোকানটি সরকারি জমি জবরদখল করে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। মূলত অবৈধ নির্মাণের কারণেই এই ভাঙার কাজ চালানো হয়েছে বলে সাফাই দিয়েছে স্থানীয় প্রশাসন।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তি বজায় রাখতে এলাকায় বর্তমানে পুলিশবাহিনী টহল দিচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশু সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ তদন্ত জারি রেখেছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *