হারানো জিনিস খুঁজে দেবে এআই, গুদাম ব্যবস্থাপনায় নয়া বিপ্লব

হারানো জিনিস খুঁজে দেবে এআই, গুদাম ব্যবস্থাপনায় নয়া বিপ্লব

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন শুধু তথ্য নয়, বরং মানুষের হারানো জিনিস খুঁজে পেতেও সরাসরি সাহায্য করবে। বিশেষ করে বড় গুদামঘর বা যেখানে প্রচুর জিনিস একসঙ্গে থাকে, সেখানে নির্দিষ্ট পণ্য খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাজ। এই সমস্যার সমাধানে একটি সুইস কো ম্পা নি উন্নত এআই প্রযুক্তি সম্বলিত বিশেষ মেশিন তৈরি করেছে। সম্প্রতি এআই সামিট ২০২৬-এ এই উদ্ভাবনী প্রযুক্তিটি প্রদর্শন করা হয়।

এই সিস্টেমটি মূলত বিশেষ কম্পিউটার প্রোগ্রামিং এবং কমান্ডের ভিত্তিতে কাজ করে। যন্ত্রটিতে তিনটি যান্ত্রিক হাত বা ‘আর্ম’ রয়েছে, যা নির্দেশ পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে। প্রোগ্রামিং অনুযায়ী মেশিনটি বিশাল স্তূপের মধ্য থেকে নির্দিষ্ট ধাতব বা অন্য যেকোনো বস্তু নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। এটি অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

প্রাথমিকভাবে এই প্রযুক্তিটি বড় বড় বাণিজ্যিক গুদাম বা ওয়্যারহাউস ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যেখানে হাজার হাজার পণ্যের ভিড়ে একটি ছোট জিনিস খুঁজে পাওয়া সময়সাপেক্ষ, সেখানে এই এআই মেশিন কাজকে সহজ ও গতিশীল করবে। বর্তমানে প্রাতিষ্ঠানিক স্তরে এর ব্যবহার শুরু হলেও, ভবিষ্যতে এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা জটিলতা দূর করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *