পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে পা রাখছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি আধাসেনা মোতায়েন করা হবে। প্রথম দফায় ২৪০ কো ম্পা নি বাহিনী পৌঁছে স্পর্শকাতর এলাকাগুলোতে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে।
প্রাথমিক তালিকায় সিআরপিএফ, বিএসএফ এবং আইটিবিপি-সহ বিভিন্ন বাহিনীর জওয়ানরা থাকছেন। আগামী ১০ মার্চের মধ্যে বাকি বাহিনীও রাজ্যে চলে আসবে। মূলত ভোটারদের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই নির্বাচনের আগে এই আগাম পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন। অতীতের তুলনায় এবার দ্বিগুণ বাহিনী মোতায়েন হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহার, বীরভূম এবং দুই চব্বিশ পরগনাসহ সাতটি জেলাকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই আধাসেনারা জেলাগুলোতে অবস্থান নেবে। মূলত এই বাহিনীর উপস্থিতির ওপর ভিত্তি করেই নির্বাচনের দফা সংখ্যা চূড়ান্ত করা হতে পারে।