সাগরে ঘনীভূত নিম্নচাপ: বঙ্গে বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রার পারদ বৃদ্ধি

সাগরে ঘনীভূত নিম্নচাপ: বঙ্গে বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রার পারদ বৃদ্ধি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এই সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর প্রভাবে ফাল্গুনের শুরুতেই রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

নিম্নচাপের জেরে সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েক দিন শীতের আমেজ বজায় থাকবে।

কলকাতায় দিনের তাপমাত্রা ইতিমধ্যে ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রির আশেপাশে থাকলেও ভোরের হিমেল ভাব ক্রমশ কমছে। উত্তরবঙ্গের সমতলে তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকলেও দক্ষিণবঙ্গে গরম অনুভূত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *