মার্চের শুরুতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী; আজই কি তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীক-উর?

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১ মার্চ প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চ দ্বিতীয় দফায় আরও ২৪০ কো ম্পা নি বাহিনী বাংলায় পৌঁছাবে। মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটের আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইছে কেন্দ্র।
অন্যদিকে, রাজনৈতিক মহলে তীব্র জল্পনা বাড়িয়ে বাম শিবির ত্যাগ করতে পারেন সিপিএম নেতা প্রতীক-উর রহমান। আজই আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, প্রতীকের দলত্যাগ অনেকটা সন্তান হারানোর মতো যন্ত্রণাদায়ক।
পাশাপাশি, রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক। নিয়োগ সংক্রান্ত বিষয়ে জেলা জজ পর্যায়ের জুডিশিয়াল অফিসার নিয়োগের বিষয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে।