বোর্ডের পরীক্ষা ছেড়ে আইপিএল প্র্যাকটিসে তাণ্ডব ১৪ বছরের বৈভবের, ছক্কায় ফাটল জলের পাইপ

বোর্ডের পরীক্ষা ছেড়ে আইপিএল প্র্যাকটিসে তাণ্ডব ১৪ বছরের বৈভবের, ছক্কায় ফাটল জলের পাইপ

আইপিএল শুরুর আগেই নিজের উপস্থিতির জানান দিল খুদে বিস্ময় বৈভব সূর্যবংশী। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দিয়ে রাজস্থান রয়্যালসের প্রাক-মরসুম শিবিরে যোগ দিয়েছে এই ১৪ বছর বয়সি ব্যাটার। আর অনুশীলনে নেমেই ঘটিয়ে ফেলল এক লঙ্কাকাণ্ড। নেটে ব্যাট করার সময় বৈভবের মারা একটি বিধ্বংসী ছক্কা সোজা গিয়ে লাগে মাঠের উঁচুতে থাকা একটি জলের পাইপে। বলের গতি ও আঘাতে মুহূর্তেই পাইপ ফেটে জল পড়তে শুরু করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ মজা করে লিখেছে, ‘এটা বৈভবের কাজ।’

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ নিয়ে চলা দীর্ঘদিনের জটিলতা অবশেষে কাটল। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে খেলার অনুমতি পেয়েছে রিয়ান পরাগের দল। রাজস্থান ক্রিকেট সংস্থায় নির্বাচিত কমিটি না থাকায় বিসিসিআই জয়পুরে ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল। তবে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার হস্তক্ষেপে বোর্ড কর্তারা শেষ পর্যন্ত নরম হয়েছেন। জানা গেছে, রাজস্থান তাদের ঘরের মাঠের চারটি ম্যাচ খেলবে জয়পুরে এবং বাকি তিনটি ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *