ভারত সফরে এসেই শুভমান গিলের প্রেমে মজেছেন গুগল সিইও সুন্দর পিচাই

ভারত সফরে এসেই শুভমান গিলের প্রেমে মজেছেন গুগল সিইও সুন্দর পিচাই

বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা গুগলের সিইও সুন্দর পিচাই এবং ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি শুবমান গিলকে সম্প্রতি এক ফ্রেমে দেখা গেল। ভারত সফরে এসে গিলের সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খড়্গপুর আইআইটির প্রাক্তনী সুন্দর পিচাই। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ার করে পিচাই জানিয়েছেন, বিশ্বের যেখানেই যান না কেন, গুগলের কর্মীদের সঙ্গে সময় কাটানো তাঁর কাছে আনন্দের। তবে সেই আড্ডায় শুবমান গিল থাকলে সেই সময়টা আরও বিশেষ হয়ে ওঠে।

পিচাই বরাবরই ক্রিকেটের অন্ধ ভক্ত। আমেরিকায় থাকলেও ভারতীয় দলের প্রতিটি ম্যাচের খবরাখবর রাখেন তিনি। বর্তমানে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতে এসে ক্রিকেট নিয়ে নিজের উদ্দীপনা ফের একবার জাহির করলেন এই টেক জায়ান্ট।

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না পেলেও দমে যাননি শুবমান গিল। আপাতত তাঁর পুরো লক্ষ্য আসন্ন আইপিএল ২০২৬-এর দিকে। গুজরাট টাইটানসের অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে এবং দলকে চ্যাম্পিয়ন করতে কঠোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। নেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছে, জাতীয় দলে জায়গা হারানোর আক্ষেপ সুদে-আসলে আইপিএলের মাঠে মিটিয়ে নিতে মরিয়া এই ডানহাতি ব্যাটার।

গুগল ইন্ডিয়ার আয়োজিত এক অনুষ্ঠানে পিচাই এবং গিলের এই সাক্ষাৎ এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। নেটিজেনরা টেক দুনিয়ার সম্রাট এবং ক্রিকেটীয় রাজপুত্রের এই মেলবন্ধনকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *