আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষাকে সমান মর্যাদার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষাকে সমান মর্যাদার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সব ভাষার মর্যাদা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ২১ ফেব্রুয়ারি তিনি স্পষ্ট জানান, প্রতিটি ভাষাই সমান সম্মানের দাবিদার। কোনো বিশেষ ভাষার ওপর ‘আক্রমণ’ বা অবমাননা করা হলে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর সাম্প্রতিক হেনস্তার প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ভাষাগত বৈচিত্র্য রক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে হিন্দি, সাঁওতালি, নেপালি, উর্দু এবং তেলুগুসহ একাধিক ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক ভাষা অ্যাকাডেমি গঠন এবং মাতৃভাষায় পড়াশোনার সুযোগ সুনিশ্চিত করা হয়েছে।

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ও নজরুলের সমৃদ্ধ ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলা ভাষা যেমন শ্রদ্ধার, তেমনই অন্যান্য ভাষার প্রতিও তাঁর সরকার সংবেদনশীল। সাংস্কৃতিক অসংবেদনশীলতা নিয়ে কেন্দ্রের সমালোচনা করে তিনি মাতৃভাষার অধিকার রক্ষায় আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *