লস্কর হামলার আশঙ্কায় দিল্লিতে হাই অ্যালার্ট: পাঞ্জাব ও কাশ্মীরে উদ্ধার আইইডি

লস্কর হামলার আশঙ্কায় দিল্লিতে হাই অ্যালার্ট: পাঞ্জাব ও কাশ্মীরে উদ্ধার আইইডি

পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণের প্রতিশোধ নিতে দিল্লিতে লস্কর-ই-তৈবা আইইডি হামলার ছক কষছে বলে গোয়েন্দা সূত্রে সতর্কতা জারি করা হয়েছে। এই নাশকতার আশঙ্কায় রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে দিল্লির প্রধান মন্দির, জনবহুল বাজার এবং পর্যটন কেন্দ্রগুলোতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

এই সতর্কতার মধ্যেই পাঞ্জাব ও কাশ্মীরে পৃথক দুটি আইইডি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার ভোরে অমৃতসরের রাইয়া পুলিশ পোস্টের কাছ থেকে একটি বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। অন্যদিকে, কাশ্মীরের গান্দেরবাল এলাকাতেও অপর একটি আইইডি উদ্ধার করেছে সেনাবাহিনী। পুলিশ জানায়, গত এক সপ্তাহে উত্তর কাশ্মীরে এ নিয়ে মোট তিনটি বিস্ফোরক উদ্ধার হলো।

তিন মাস আগে লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এই নতুন লস্কর-ষড়যন্ত্রের খবর উদ্বেগ বাড়িয়েছে। যদিও উদ্ধার হওয়া আইইডি-র সঙ্গে লস্করের সরাসরি যোগসূত্র এখনো নিশ্চিত করেনি পুলিশ। তবে সম্ভাব্য বড় কোনো হামলা রুখতে লালকেল্লাসহ সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *