বাজারে আসছে টিডি প্রতিষেধক
February 22, 20265:06 am

টিটেনাস ও বয়স্কদের মধ্যে ডিপথেরিয়া রোগের সংক্রমণ রুখতে টিডি (টিটেনাস-ডিপথেরিয়া) প্রতিষেধক বাজারে আনছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার হাত ধরে প্রতিষেধকটির প্রথম ব্যাচের ওষুধ আনুষ্ঠানিক ভাবে বাজারে আসবে বলে জানা গিয়েছে। এটি তৈরি করা হয়েছে হিমাচলপ্রদেশের কসৌলির ‘সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটে’।