টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে দুই মেরুতে মর্কেল ভাইয়েরা, মাঠের লড়াইয়ে মুখোমুখি ভারত-প্রোটিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে দুই মেরুতে মর্কেল ভাইয়েরা, মাঠের লড়াইয়ে মুখোমুখি ভারত-প্রোটিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন দুই ভাই—মর্নি ও অ্যালবি মর্কেল। একসময় দক্ষিণ আফ্রিকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেললেও, বর্তমানে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। ভারতের বোলিং কোচ হিসেবে ডাগআউটে থাকছেন মর্নি, অন্যদিকে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যালবি।

প্রস্তুতি ম্যাচের পর থেকে দুই ভাইয়ের মধ্যে যোগাযোগ কার্যত বন্ধ। দুই দেশের রণকৌশল সাজানোর গুরুদায়িত্বে থাকা মর্নি ও অ্যালবি এখন পেশাদারিত্বের চরম পরীক্ষায়। মাঠের বাইরেও এই লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। অতীতে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ একসঙ্গে খেলা এই দুই সহোদর এখন বিদেশের মাটিতে একে অপরকে টেক্কা দিতে মরিয়া।

দুই ভাইয়ের এই দ্বৈরথে ধর্মসংকটে পড়েছেন মা মারিয়ানা মর্কেল। বড় ছেলে অ্যালবি দক্ষিণ আফ্রিকার মেন্টর হওয়ায় মারিয়ানা কিছুটা প্রোটিয়াদের দিকে ঝুঁকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে ভারতের সাম্প্রতিক ফর্ম এবং গত বিশ্বকাপের ফাইনালের জয় মর্নির দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। শেষ পর্যন্ত দুই ভাইয়ের এই মগজাস্ত্রে কে শেষ হাসি হাসেন, সেটাই এখন দেখার বিষয়।

View this post on Instagram

A post shared by Team India (@indiancricketteam)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *