যুবসাথী প্রকল্প: আপনার আবেদন অনুমোদিত কি না জানুন সহজেই

যুবসাথী প্রকল্প: আপনার আবেদন অনুমোদিত কি না জানুন সহজেই

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প চালু করেছেন। ইতিমধেই অসংখ্য শিক্ষিত বেকার এই ভাতার জন্য অনলাইন ও অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তবে আপনার নাম সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কি না বা আবেদনটি কোন পর্যায়ে রয়েছে, তা এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে যাচাই করা সম্ভব।

আবেদনের স্থিতি জানতে আবেদনকারীকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট (https://apas.wb.gov.in) ভিজিট করতে হবে। সেখানে ‘চেক স্টেটাস’ অপশনে গিয়ে নিবন্ধিত মোবাইল নম্বরটি প্রদান করলে একটি ওটিপি আসবে। ওটিপি যাচাইয়ের পর স্ক্রিনে রেজিস্ট্রেশন নম্বর দেখা গেলে বুঝতে হবে নাম নথিভুক্ত হয়েছে। তবে চূড়ান্ত বাছাই প্রক্রিয়ায় নাম বাদ পড়লে তা এই মুহূর্তে জানার সুযোগ নেই।

উল্লেখ্য, এই প্রকল্পে আবেদনের সময়সীমা আগামী ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। যোগ্য প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করতে পারবেন অথবা স্থানীয় বিধানসভা কেন্দ্রভিত্তিক ক্যাম্পে গিয়েও সরাসরি আবেদন জমা দিতে পারেন। সফলভাবে অনলাইন আবেদনের পর পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্রটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *